ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ভেরিফায়েড টুইটার ব্লু অ্যাকাউন্টের জন্য বেশি টাকা নেবেন মাস্ক?

  • আপডেট সময় : ০৯:৩৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইলন মাস্ক মানেই অভিনব ব্যবসায়িক ভাবনা। আর তার প্রমাণ মিলল আরেকবার। টুইটারে আমূল পরিবর্তন আনতে পুরোদস্তুর অভিযানে নেমেছেন নতুন মালিক। টুইটের শব্দের সীমা বাড়ানোর পর, এবার আরো এক নয়া সিদ্ধান্ত নিতে চলেছেন ইলন।

একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী দিনে ভেরিফায়েড টুইটার ব্লু অ্যাকাউন্ট পেতে, টাকা দিতে হবে ব্যবহারকারীদের। দ্য ভার্জের এক প্রতিবেদনে ওই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে এমনটাও বলা হয়েছে যে সংস্থার যে কর্মীরা এই সিদ্ধান্তের বিরোধী, তাদের নাকি চাকরি ছেড়ে দিতেও বলেছেন ইলন মাস্ক। তবে সেটির বিষয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি ইলন।

টুইটার ব্লু

টুইটার ব্লু হলো একটি বিশেষ সাবস্ক্রিপশন। মাসে ৪.৯৯ ডলার খরচ। আর সেটা করলেই কিছু অতিরিক্ত ফিচার্স আনলক হয়ে যায়। ইলনের আগে থেকেই টুইটার ব্লু রয়েছে। এই টুইটার ব্লু-এর মাধ্যমে ব্যবহারকারীদের ভেরিফিকেশনও করা হয়। রিপোর্ট অনুযায়ী, আগামী দিনে এই টুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ১৯.৯৯ ডলার চার্জ করার পরিকল্পনা রয়েছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ইতিমধ্যেই ভেরিফায়েড ব্যবহারকারীদের নতুন প্ল্যানে সাবস্ক্রাইব করার জন্য ৯০ দিন সময় রয়েছে। আর তা না করলেই নীল টিক চিহ্নটি সরিয়ে দেয়া হবে। ৭ নভেম্বর নাগাদ এটি চালু হতে পারে।

ইলন মাস্ক ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে তিনি টুইটার অ্যাকাউন্টের যাচাইকরণ এবং বটের ব্যবস্থাপনায় সংশোধন করতে চান। ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পর থেকে এক সপ্তাহেরও কম সময় গেছে। আর তার মধ্যেই টুইটারে বড়সড় পরিবর্তন করতে শুরু করে দিয়েছেন ইলন মাস্ক। এর মধ্যে লগ আউট হওয়া ব্যবহারকারীদের জন্য একটি নতুন হোমপেজও তৈরি করা হয়েছে। সংস্থার অনেক ম্যানেজার এবং ইঞ্জিনিয়ারদের ছাঁটাইয়ের কথাও ভাবছেন। শুরুতেই সিইও-র মতো উচ্চপদস্থকে বিদায় জানিয়েছেন। এরপর এত দিন টুইটারে ব্যান হয়ে থাকা অ্যাকাউন্টগুলোরও অ্যাকসেস দিতে শুরু করেছেন।

টুইটার ব্লু সাবস্ক্রিপশনটি প্রায় এক বছর আগে চালু করা হয়েছিল। এই সাবস্ক্রিপশন থাকলে টুইটারে বিভিন্ন পাবলিশার্সের অ্যাডহীন আর্টিকেল পড়া যায়। এছাড়াও অ্যাপটিতে অন্য নানা পরিবর্তন করা হয়েছে। ভিন্ন রঙের হোম স্ক্রিন আইকন থাকে। ইলন মাস্ক চাইছেন সংস্থার সামগ্রিক আয়ের অর্ধেকই যেন এই সাবস্ক্রিপশন থেকে আসে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভেরিফায়েড টুইটার ব্লু অ্যাকাউন্টের জন্য বেশি টাকা নেবেন মাস্ক?

আপডেট সময় : ০৯:৩৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২