ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

মহাকাশে ৬ মাস অবস্থানের পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ নভোচারী

  • আপডেট সময় : ১২:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তিয়াংগং মহাকাশ স্টেশনের নির্মাণ কাজ শেষ করতে ছয় মাস মহাকাশে কাজ করার পর, রোববার চীনের তিনজন নভোচারী উত্তরাঞ্চলের এক মরুভূমিতে অবতরণ করেছেন বলে রাষ্ট্রীয় টিভি জানায়। তিয়াংগং চীনের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির একটি প্রতীক।

চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, কমান্ডার চেন ডং এবং নভোচারী লিউ ইয়্যাং ও কাই শুঝে-কে বহনকারী একটি ক্যাপসুল, চীনের উত্তরাঞ্চলের গোবি মরুভূমির এক অবতরণ স্থলে আনুমানিক রাত ৮টা ১০ মিনিটে (১২১০ জিএমটি) অবতরণ করে।

মহাকাশ ত্যাগের পূর্বে তারা প্রায় পাঁচ দিন তাদের অন্য তিন সহকর্মীর সাথে মহাকাশে অবস্থান করেন। ওই তিন নভোচারী বুধবার শেনঝু-১৫ মিশনে ছয় মাস অবস্থানের জন্য তিয়াংগং-এ পৌঁছান। এটিই প্রথমবার যখন চীনের ছয়জন নভোচারী একসাথে মহাকাশে অবস্থান করছিলেন। মহাকাশ স্টেশনটির তৃতীয় ও সর্বশেষ মডিউলটি এই মাসেই স্টেশনটির সাথে সংযুক্ত করা হয়।

অবতরণের প্রায় ৪০ মিনিট পর স্বাস্থ্যকর্মীরা নভোচারীদেরকে ক্যাপসুলটি থেকে বের করে আনেন। তারা সবাই হাস্যোজ্জ্বল ছিলেন এবং আপাতদৃষ্টিতে মনে হয়েছে সবাই সুস্থ রয়েছেন। তারা অবতরণ স্থলের কর্মীদের উদ্দেশে হাসিমুখে হাত নাড়েন।

ফিরে আসা তিন নভোচারী শেনঝু-১৪ মিশনের অংশ ছিলেন। মিশনটি জুন মাসে আরম্ভ করা হয়। তিয়াংগং-এ গিয়ে পৌঁছানোর পর চেন, লিউ ও কাই বিভিন্ন মহাকাশযানের সাথে পাঁচটি সংযোগ ও ডকিং তত্ত্বাবধান করেন। এর মধ্যে একটি, স্টেশনটির তিনটি মডিউলের তৃতীয়টি নিয়ে গিয়েছিল।

ওই নভোচারীরা তিনটি স্পেসওয়াক পরিচালনা করেন, মহাকাশ স্টেশনটি থেকে বিজ্ঞান বিষয়ক একটি লাইভ লেকচার প্রচার করেন এবং বেশ কিছু গবেষণা সম্পাদন করেন।

মহাকাশে স্থায়ী মানব উপস্থিতি বজায় রাখার চীনের সরকারের পরিকল্পনার একটি অংশ হলো তিয়াংগং।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহাকাশে ৬ মাস অবস্থানের পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ নভোচারী

আপডেট সময় : ১২:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২