ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

মাগুরায় অনুদানের টাকা বিতরণ

  • আপডেট সময় : ১০:১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এবং মেধাবী, গরীব, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থীসহ মোট ১২৬ জনের মাঝে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। আজ সোমবার মাগুরা সদর উপজেলা মিলনায়তনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ অনুদান বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঘবদাইড় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির প্রমুখ। অনুষ্ঠানে ২২ জনের প্রত্যেককে ১৬পিস করে টিন ও ১০৪ জনকে ২ লাখ ১১ হাজার ৬৬০ টাকা অনুদান দেয়া হয়। মাগুরা সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাগুরায় অনুদানের টাকা বিতরণ

আপডেট সময় : ১০:১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪