ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

  • আপডেট সময় : ০২:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০১৭
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে সোমবার দুপুরের দিকে প্রায় শতাদিক যুবদের নিয়ে একটি র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ভবনের নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয় ।

এর পর দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ এর আহবায়ক ও পৌর মেয়র মো: শামছুল হক। তিনি মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি‘কে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতাবাদী সংগঠনের সাথে তুলনা করেন। এই সংগঠনের কোন জাতি,ধর্ম বা গোত্রের ভেদাভেদ নাই উল্লেখ করে সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনামুলক প্রচারণা চালানোর আহবান জানান দায়িত্বশীল মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্টদের প্রতি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন, খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য প্রশান্ত কুমার সাহা। মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট এর সদস্য ইব্রাহীম খলিলের সঞ্চালনা ও যুব রেড ক্রিসেন্ট প্রধান মো: ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বেলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রহমত উল্লাহ।

এর আগে প্রধান অতিথি ও বিশেষদ্বয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট সদস্যরা। পরে রেড ক্রিসেন্ট সোসাইটির জন্মদিনের কেক কোটে সদস্যদের মুখে তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক অরণ্য বার্তা ও পাক্ষিক মানিকছড়ি বার্তার মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি নুরনবী (অন্তর মাহমুদ),দৈনিক দিনকাল এর মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি প্রতিনিধি মো: জাকির হোসেন,দৈনিক সবুজ পাতার দেশ এর বিশেষ রিপোর্টার আজিম উদ্দিন,দৈনিক ভোরের ডাক প্রতিনিধি ও মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট রক্ত বিষয়ক প্রধান কমল কৃষ্ণ দে‘সহ মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

আপডেট সময় : ০২:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০১৭