সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
- আপডেট সময় : ১২:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 5
ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণ কাজের জন্য আগামী ২৩ নভেম্বর সোমবার সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
এই সময়ে মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় গ্যাস থাকবে না। এছাড়া এর আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

























