ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

মিরপুরে নারী ক্রিকেটারদের জন্য বিসিবির অনার্স বোর্ড স্থাপন

  • আপডেট সময় : ১০:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 30
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দেশের ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নারী ক্রিকেটারদের জন্য অনার্স বোর্ড স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছর পুরুষ ক্রিকেটারদের জন্য অনার্স বোর্ড স্থাপন করেছে বিসিবি। যেখানে বাংলাদেশের জার্সিতে টেস্ট এবং ওয়ানডে খেলা খেলোয়াড়দের নাম রয়েছে। নারী ক্রিকেটারদের জন্য এমন কোনো বোর্ড না থাকায় বিষয়টি নিয়ে তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছিল।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অর্নাস বোর্ড স্থাপনের কথা জানান বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

পোস্টে তামিম লিখেছেন, ‘এই দু’টি বোর্ডে গর্বের অক্ষরে খোদাই করা আছে আমাদের জাতীয় ক্রিকেটারদের নাম, বাংলাদেশের হয়ে যারা খেলেছেন নারী ওয়ানডে ও টি-টোয়েন্টি।’

তিনি আরও লেখেন, ‘মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মূল ভবনে ঢোকার মুখে এক পাশের দেয়ালে পুরুষ দলের অনার্স বোর্ড আছে। কিন্তু মেয়েদের অনার্স বোর্ড ছিল না। তাদের সঙ্গে বৈঠকের সময় ব্যাপারটি নিয়ে তারা কিছুটা আক্ষেপ করেছিল। এখন একই প্রবেশমুখের আরেক পাশের দেয়ালে মেয়েদের অনার্স বোর্ডও করা হয়েছে এবং এটা তাদের প্রাপ্য।

তামিম আরও লিখেন, ‘নারী দল হোক বা পুরুষ দল, সবাই আন্তর্জাতিক ক্রিকেটার, সবাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, সবারই এই সম্মান প্রাপ্য। সবাই মিলেই আমরা বাংলাদেশের ক্রিকেট।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুরে নারী ক্রিকেটারদের জন্য বিসিবির অনার্স বোর্ড স্থাপন

আপডেট সময় : ১০:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬