ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরের শ্রীপুরে বাবার ওপর ছেলের হামলার ঘটনায় মামলা সরকার অনুমতি দিলে প্রয়োজন অনুযায়ী ক্রসফায়ার করব: আইজিপি সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান পাবনায় ট্রাক-ভটভটি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত ২ অনুমোদন পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক সৌদির জন্য বড় হুমকি যেভাবে হয়ে উঠল হুথি গোষ্ঠী জাপানের মৈত্রী প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

মিরপুরে বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটালেন চালক

  • আপডেট সময় : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর মিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক চালক বাসের গেট লাগিয়ে যাত্রীদের পিটিয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বাস থেকে আতঙ্কে লাফিয়ে পড়েছেন অনেক যাত্রী। এদের মধ্যে দুই তরুণীও ছিলেন।

প্রজাপতি পরিবহনের ওই চালকের নাম জনি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বরে এই ঘটনা ঘটে।

ঘটনার পর বাস চালককে আটক করা হয়েছে। তবে হেলপার পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রীরা জানান, বুধবার রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে প্রজাপতি পরিবহনের বাসটি মিরপুর ১২ নম্বরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে কালশি পৌঁছালে একজন যাত্রী নামতে চান। তখন চালক তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এসময় এক যাত্রী প্রতিবাদ করলে চালক তার আসন থেকে উঠে তাকে চড় মারেন।

এরপর বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ করলে জনি বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটাতে থাকেন। এক পর্যায়ে পুরো বাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় বাস চালক জনিকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুরে বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটালেন চালক

আপডেট সময় : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩