ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

মেঘনায় ২৫০ ঘর-বাড়ি বিলীন, আশ্রয়হীনদের খোঁজ নিতে ছুটে গেলেন প্রতিমন্ত্রী হিরু

  • আপডেট সময় : ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • / 310
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে মেঘনার কড়াল গ্রাসে বিলীন হয়ে যাওয়া প্রায় আড়াইশত ঘর-বাড়ির আশ্রয়হীন  অসহায় লোকদের দেখতে যান পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক)।  গত রোববার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শুটকিকান্দা গ্রামে আশ্রয়হীন নারী-পুরুষ ও

শিশুদের মাঝে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। আশ্রহীন লোকেরা মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। প্রতিমন্ত্রী তাৎক্ষনিকভাবে অসহায়দের মাঝে চাল, নগদ টাকা, শাড়ি, লুঙ্গি বিতরন করেন।

পরে তিনি মেঘনা নদীতে একটি ভাসমান নৌকা মঞ্চে অসহায়দের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার সরকার আপনাদের সাথে আছে, চরম দুর্দিনেও থাকবে। এসময় তিনি শুটকিকান্দা গ্রামের ভাঙ্গন কবলিত এলাকায় একটি বেড়িবাধ নির্মাণ কাজ শুরু করার ঘোষনা দেন। ১৫ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে বেড়িবাধটি নদীর পানি কমে গেলেই কাজ শুরু হবে বলে সকলকে আশ্বস্ত করেন। তিনি আশ্রয়হীন লোকদের সরকারী খাস জমি, ঘর তৈরি করার জন্য প্রয়োজনীয় টিন এবং নগদ টাকা প্রদানের আশ্বাস দেন।

এ সময় তার সাথে ছিলেন নরসিংদী পৌর মেয়র  আলহাজ্ব  কামরুজ্জামান কামরুল, নরসিংদী সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, করিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হারিস মিয়া, নজরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সরকার, আলোকবালী ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সপ্তাহব্যাপী নদী ভাঙ্গন ও মেঘনার কড়াল গ্রাসে প্রায় আড়াইশত ঘর-বাড়ী নদী গর্ভে বিলীন হয়ে যায়। ফলে প্রায় কয়েকশত লোক ঘর-বাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়ে। আবার অনেকে ভাঙ্গন আতঙ্কে ঘর-বাড়ী ভেঙ্গে অন্যত্র গিয়ে বসবাস করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেঘনায় ২৫০ ঘর-বাড়ি বিলীন, আশ্রয়হীনদের খোঁজ নিতে ছুটে গেলেন প্রতিমন্ত্রী হিরু

আপডেট সময় : ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭