ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

মোবাইল ও মাদকাসক্তি থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালার আয়োজন চলছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৬:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 49
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দেশের যুব সমাজকে মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতন করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রতিটি জেলায় জনসচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি আজ সংসদে নওগাঁ-৬ আসনের সরকারি দলের সদস্য শেখ মো. রেজাউল ইসলামের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মো. আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত যুব সংগঠনের মাধ্যমে যুব ও যুব-নারীদের মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টির জন্য জনসচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়ে থাকে।

তিনি জানান, যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক সেবন হতে দূরে রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের ৬৪টি জেলা যুব উন্নয়ন কার্যালয়ের মাধ্যমে ১ থেকে ৬ মাস মেয়াদি পোশাক তৈরি, ব্লক-বাটিক, মৎস্যচাষ, মডার্ণ অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

এছাড়া আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে গবাদিপশু, হাঁস মুরগি পালন, মৎস্যচাষ ও এর প্রাথমিক চিকিৎসা এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এছাড়া, প্রতিটি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরো জানান, এছাড়াও দেশের সকল উপজেলার বেকার যুব ও যুবনারীদের দক্ষতাবৃদ্ধি ও অত্মকর্মী হওয়ার লক্ষ্যে উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে স্থানীয় চাহিদার ভিত্তিতে নিয়মিতভাবে অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপরন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক সেবন হতে দূরে রেখে তাদের কর্মসংস্থানের জন্য ১৮০ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে নিম্নবর্ণিত প্রকল্প/কর্মসূচি প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

এগুলো হলো— দেশের সকল মহানগরীতে কর্মহীন যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

দেশের সকল মহানগরীতে কর্মহীন যুবদের মোবাইল সার্ভিসিং ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি।

দেশের সকল মহানগরীতে কর্মহীন যুবদের কেয়ারগিভিং ও বিদেশি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি।

প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের বেকার যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

এছাড়াও, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ১৮ থেকে ৩৫ বছর বয়সী সকল জেলার বেকার যুব ও যুব নারীদের জন্য আইসিটি, ফ্রিল্যান্সিং, কৃষি, ট্যুরিজম, আরএমজি, ফুড অ্যান্ড বেভারেজ ও ভাষা বিষয়ক বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোবাইল ও মাদকাসক্তি থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালার আয়োজন চলছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬