ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ট্রাক-ভটভটি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত ২ অনুমোদন পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক সৌদির জন্য বড় হুমকি যেভাবে হয়ে উঠল হুথি গোষ্ঠী জাপানের মৈত্রী প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের সিরাজগঞ্জে ১৬ বছর ধরে সংসার করছে বট ও পাকুড়গাছ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বজুড়ে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা

যাত্রাবাড়ীতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২

  • আপডেট সময় : ০৮:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর যাত্রাবাড়ীতে থেমে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় দু‘জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালক মো: মমিন মিয়া (৩৭) ও মাছ ব্যবসায়ী পলাশ শেখ (৫০)। আহতরা হলেন মো: শাহ আলী (৩৬) ও মো. সুমন (৪০)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতলে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সালমান বলেন, শনির আখড়ার দনিয়া কলেজের সামনে ভোর ৫টার দিকে থেমে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় সিএনজি। এতে সিএনজিচালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যাত্রাবাড়ীতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২

আপডেট সময় : ০৮:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩