ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করার আহ্বান জহির উদ্দিন স্বপনের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ২০৬০ টাকা কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন: বাড়ি মালিকদের সতর্ক করতে গণবিজ্ঞপ্তি জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির ইসরায়েলের সাথে ৮ হাজার কোটির প্রতিরক্ষা চুক্তিতে ভারত কেন আন্দোলনে পোশাকশ্রমিকরা, কী তাদের প্রধান দাবি? বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আহত এক

  • আপডেট সময় : ১১:২৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবার ১৮ সেপ্টেম্বর রাত ১০টা ১৪ মিনিটে রাজধানীর কাফরুল থানার সামনে ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা শাহজান ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে বাসে আগুন লাগার কারণ বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

এর আগে শুক্রবার রাজধানীজুড়ে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণ ছড়িয়ে পড়ে। যাত্রাবাড়ীতে বিস্ফোরণের ঘটনায় একজন রিকশাচালক আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একদিনে রাজধানীর একাধিক স্থানে একের পর এক বিস্ফোরণ এবং বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় নগরবাসীর মাঝে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আহত এক

আপডেট সময় : ১১:২৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬