ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি

রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুন

  • আপডেট সময় : ০৬:৫২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
  • / 359
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ঢাকার শ্যামপুরে একটি টেক্সটাইল মিলে আগুন লেগেছে। শ্যামপুরের বিসিক এলাকার লাকী টেক্সটাইল মিলে সোমবার ভোর ৪টার দিকে আগুন লাগে বলে দমকল বাহিনীর একটি সূত্র জানিয়েছে।

আশপাশের এলাকাগুলো থেকে বিভিন্ন ফায়ার স্টেশনের আটটি প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও সকাল ৮টা পর্যন্ত পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি বলে জানান দমকল বাহিনীর কর্মকর্তা মাহমুদুল হক সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার পর কারখানায় থাকা অন্তত ৩০ জন ছাদে উঠে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ।

মাহমুদুল হক বলেন, লাকী টেক্সটাইল মিলের ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলেও সরু গলি দিয়ে ঢুকে কাজ শুরু করতে তাদের বেগ পেতে হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুন

আপডেট সময় : ০৬:৫২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭