ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রাশিয়াকে পরাজিত করার পশ্চিমী প্রচেষ্টা না থামলে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে না : ল্যাভরভ

  • আপডেট সময় : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়াকে পরাজিত করার পশ্চিমী প্রচেষ্টা না থামা পর্যন্ত ইউক্রেনে যুদ্ধ বন্ধ হবে না। বুধবার ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ এ কথা বলেন।

লিথুনিয়ায় বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলনে জোট নেতাদের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির প্রতীকী আলোচনার প্রাক্কালে ল্যাভরভ এ মন্তব্য করেন।

জাকার্তায় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ফোরাম আসিয়ানের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে বৈঠকের আগে ইন্দোনেশিয়ান পত্রিকা কম্পাসকে দেয়া এই সাক্ষাতকারে ল্যাভরভ ইউক্রেনকে সমর্থন দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিন্দা করে বলেন, পশ্চিমারা যতক্ষণ পর্যন্ত তাদের হাতের পুতুল কিয়েভকে দিয়ে রাশিয়াকে পরাজিত করার পরিকল্পনা থেকে সরে না আসবে, ততক্ষণ এই যুদ্ধ চলবে।

ল্যাভরভ বলেন, ‘তাদের অবস্থান পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা দেখছি, আমেরিকা ও তার দোসররা কিভাবে ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে জেলেনস্কিকে যুদ্ধ চালিয়ে যেতে চাপে রেখেছে।’

ল্যাভরভ শুক্রবার অনুষ্ঠেয় আসিয়ানের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেনেরও এতে যোগ দেয়ার কথা রয়েছে। ভারতে গত মার্চে অনুষ্ঠিত জি-২০’র বৈঠকে এ দু’জনের সর্বশেষ সংক্ষিপ্ত সাক্ষাত ঘটেছিল।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত উভয়পক্ষে দেড়লাখেরও বেশি লোক হতাহত হয়েছে। সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়াকে পরাজিত করার পশ্চিমী প্রচেষ্টা না থামলে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে না : ল্যাভরভ

আপডেট সময় : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩