ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাশিয়া যুদ্ধ শেষ হওয়ার আগে ন্যাটো সদস্যপদ ‘অসম্ভব’ : জেলেনস্কি

  • আপডেট সময় : ০১:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, রাশিয়ার আগ্রাসন শেষ হওয়ার আগে কিয়েভ ন্যাটোতে যোগ দিতে পারবে না।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন পশ্চিমা সামরিক জোটকে ন্যাটোকে আরো শক্তিশালী করেছে। সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করার জন্য প্রায় ৭৫ বছর আগে জোটটি গঠন করা হয়।

কিন্ত এ সামরিক জোটের সদস্যরা ইউক্রেন প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এদিকে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, জোটটির সকল সদস্য দেশ ২০০৮ সালের একটি অঙ্গিকার মেনে চলতে সম্মত হয় যে- ইউক্রেন কোনো অনির্ধারিত সময়ে সদস্যপদ পাবে।

জেলেনস্কি এস্তোনিয়ার প্রেসিডেন্ট অ্যালার কারিসের সাথে এক ব্রিফিংকালে বলেন, ‘আমরা বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ এবং আমরা বুঝতে পারি যে আমরা একক কোনো ন্যাটো দেশকে যুদ্ধে টেনে আনতে যাচ্ছি না।’

জেলেনস্কি আরো বলেন, ‘অতএব, আমরা উপলব্ধি করেছি যে- এই যুদ্ধকালীন সময়ে আমরা ন্যাটোর সদস্য হবো না। আমরা এটি চাই না বলে নয় বরং তা অসম্ভব বলেই।’

ইউক্রেন ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়টিতে যোগদানের প্রার্থী হলেও কতিপয় ইউরোপীয় দেশ রাশিয়ার আগ্রাসন অব্যাহত থাকায় কিয়েভের ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য একটি অনির্ধারিত সময়সীমা বেধে দেয়ার বিষয়ে সতর্ক রয়েছে।

ন্যাটোতে যোগদানের অর্থ ইউক্রেন এ সামরিক জোটের আর্টিকেল ৫ সমিম্মলিত প্রতিরক্ষা ধারার আওতায় পড়বে। আর এই ধারা অনুযায়ী ন্যাটোর কোনো সদস্য দেশ আক্রান্ত হলে দেশটি রক্ষায় সহায়তা করতে বাধ্য অন্য সদস্য দেশগুলো।

শুক্রবারের এ মন্তব্য ইউক্রেনের প্রেসিডেন্টের একটি বিরল স্বীকারোক্তি।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া যুদ্ধ শেষ হওয়ার আগে ন্যাটো সদস্যপদ ‘অসম্ভব’ : জেলেনস্কি

আপডেট সময় : ০১:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩