ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

রোহিঙ্গাদের দুর্দশা বিক্রি করে পুরস্কার প্রাপ্তির আশায় উৎসবে ব্যস্ত সরকারঃ রিজভী

  • আপডেট সময় : ০১:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে গিয়েও রোহিঙ্গা সঙ্কটের কোনো সুরাহা করতে না পেরে ব্যথ হয়ে ফিরে আসছেন প্রধানমন্ত্রী। এখন জাতিসংঘকে পাশ কাটিয়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যে ধরনের বৈঠক হয়েছে তা আইওয়াশ ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিয়ানমারের মন্ত্রী সাথে বাংলাদেশের বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন একটি সুদীর্ঘ বিলম্বিত পথ। রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তাসহ স্বদেশে ফেরত নেয়ার তাগিদ সেখানে নেই। রোহিঙ্গাদের দুর্দশা বিক্রি করে পুরস্কার প্রাপ্তির আশায় উৎসবে ব্যস্ত সরকার।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মো: মুনির হোসেন, আসাদুল করিম শাহিন, আমিনুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষ এখন মহাদুর্যোগে। গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। মানুষের ব্যক্তিস্বাধীনতা নেই। বিরতিহীন গুম খুন হত্যা ও অপহরণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। ভয়াল দুঃশাসনের কবলে গোটা জাতি। আর প্রধানমন্ত্রী ছুটছেন পুরস্কারের পেছনে। তিনি বন্দুকের নল তাক করে রাষ্ট্রের সব অঙ্গকে কর্তৃত্বে আনতে এখন মরিয়া। রোহিঙ্গাদের বিভিন্ন কারণে বাংলাদেশ বর্তমানে গভীর সঙ্কটে নিপতিত থাকলেও আওয়ামী লীগ নেতারা এখন প্রধানমন্ত্রীকে পুরস্কার এনে দেয়ার লবিংয়ে ব্যস্ত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গাদের দুর্দশা বিক্রি করে পুরস্কার প্রাপ্তির আশায় উৎসবে ব্যস্ত সরকারঃ রিজভী

আপডেট সময় : ০১:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭