ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

রোহিঙ্গা ইস্যুতে বিএনপি মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১২:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭
  • / 304
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নেতা-কর্মীদের চাঙ্গা রাখতে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে।

আজ রোববার রাজধানীর বনানীতে ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

‘বাংলাদেশ আজকে রোহিঙ্গা সমস্যায় যে সংকটে পড়েছে বিএনপি এই বিষয়টা নিয়ে কতটা উদ্বিগ্ন প্রশ্ন রেখে কাদের বলেন, তাদের নেত্রী দিনের পর দিন শুধু তারিখ দিয়ে যাচ্ছে। কিন্তু তিনি দেশে আসছেন না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির এক নাম্বার যিনি। তারইতো এ ব্যাপারে কোনো চিন্তা উদ্বেগ আছে বলে মনে হয় না। বাকীরা এখানে বসে চেয়ারপার্সনের অনুপস্থিতিতে কর্মীরা যে আজ হতাশ তাদের চাঙ্গা করার চেষ্টা করছে।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত খোলা থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘বাংলাদেশে আবারও নতুন করে রোহিঙ্গা ঢল আসতে পারে’ জাতিসংঘের এমন অসংখ্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনও লোক আসছে। তবে পরিমাণ অনেক কম। কিভাবে জনস্রোত আসছিলো সেটা সবাই দেখেছে। তবে এখন আর সেই জনস্রোত নেই। আসতে পারে সেই আশঙ্কা জাতিসংঘ করছে। কাজেই জাতিসংঘেরই এখানে কঠোর অবস্থান নেয়া উচিত। যাতে করে নতুন করে রোহিঙ্গার জনস্রোত সৃষ্টি না হয়।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা ইস্যুতে বিএনপি মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ১২:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭