ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

লঞ্চের আগেই মোটোরোলার নতুন মডেলের তথ্য ফাঁস

  • আপডেট সময় : ০৩:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজ্ঞান ও প্রযুক্তি

আগামী সপ্তাহে প্রকাশ্যে আসার কথা Motorola-এর নতুন স্মার্টফোন Moto G8 Plus-এর। সেই লঞ্চের এক সপ্তাহ আগেই ফাঁস হল ফোনের স্পেসিফিকেশন। আর সেই স্পেসিফিকেশন যে যথেষ্ট আকর্ষণীয় তা বলাই বাহুল্য। তবে এই স্মার্টফোন ক্রেতাদের মন জয় করতে পারবে কিনা তা নির্ভর করছে ফোনের দাম কত রাখা হবে তার উপর।

বর্তমানে বাজারে বিভিন্ন চীনা সংস্থার ভিড়ে প্রতিযোগিতার নিরিখে হয়তো কিছুটা পিছিয়ে পড়েছে Motorola। তবে নিত্যনতুন আকর্ষণী স্মার্টফোন আনতে কোনও খামতি রাখছে না এই সংস্থা। আসুন দেখে নেওয়া যাক Moto G8 Plus-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম-

১) Moto G8 Plus-এ থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। থাকছে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর। সঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। ঝকঝকে সেলফির জন্য থাকছে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

২) সম্ভবত দুটি সংস্করণে লঞ্চ হচ্ছে Moto G8 Plus। ৪ জিবি RAM+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৪ জিবি RAM+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সানে প্রকাশিত হচ্ছে Moto G8 Plus। থাকছে Snapdragon 665 চিপসেট।

৩) Moto G8 Plus ফোনে থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। এর সঙ্গেই থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।

৪) তবে এই ফোনে Android 9.0 থাকবে বলে জানা গিয়েছে।

৫) থাকছে ৬.৩ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনের উপরে ছোট্ট নচে থাকছে সেলফি ক্যামেরা।

৬) দামের ব্যাপারে এখনও কিছু জানায়নি সংস্থা। তবে, মনে করা হচ্ছে ১২,৯৯৯ টাকা থেকে ১৪,৯৯৯টাকার মধ্যেই দাম রাখা হতে পারে Moto G8 Plus-এর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লঞ্চের আগেই মোটোরোলার নতুন মডেলের তথ্য ফাঁস

আপডেট সময় : ০৩:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯