লালমোহনে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 0
ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের আওতায় এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এই কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সড়কের সঠিক তথ্য সংরক্ষণ ও যাচাই-বাছাই অপরিহার্য। এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন ঘটবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান এবং বেটস জিআইএস স্পেশালিস্ট মো. আদনান হোসেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপজেলার বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
























