ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে

শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের

  • আপডেট সময় : ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১১ বছর ধরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এবং অপারেশনাল অ্যাপ্রোন এলাকায় পড়ে আছে ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ। রোদ-বৃষ্টিতে পড়ে থেকে মূল্যবান উড়োজাহাজগুলো বর্তমানে কার্যত ভাঙারিতে পরিণত হয়েছে। এই বিশাল এলাকা দখলমুক্ত করতে এবং সরকারি পাওনা আদায়ে উড়োজাহাজগুলো স্ক্র্যাপ হিসেবে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর মাধ্যমে একদিকে সরকারি পাওনার কিছু অংশ আদায়, অন্যদিকে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ জায়গা দখলমুক্ত করার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত রবিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে দরপত্র আহ্বান করে উড়োজাহাজগুলো বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এগুলো সরানোর প্রক্রিয়া চলছে। মন্ত্রণালয়ের সবুজ সংকেত পাওয়ায় এখন দ্রুত দরপত্র ডেকে বিক্রির কাজ শুরু করা সম্ভব হবে।

সূত্রমতে, পরিত্যক্ত এই ১২টি উড়োজাহাজের মধ্যে আটটি ইউনাইটেড এয়ারওয়েজের, দুটি রিজেন্ট এয়ারওয়েজের, একটি জিএমজি এয়ারলাইন্সের এবং অপরটি অ্যাভিয়েন চার্টারের। প্রায় এক লাখ ৯২ হাজার ১০০ বর্গফুট জায়গা দখল করে রাখায় বিমানবন্দরের কার্গো ভিলেজ সম্প্রসারণ ও স্বাভাবিক কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে। এসব কোম্পানি ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে কার্যক্রম বন্ধ করে দেয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালের ২৬ মে উড়োজাহাজগুলো আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করেছিল বেবিচক। উল্লেখ্য, জিএমজি এয়ারলাইন্স ২০১২ সালে, ইউনাইটেড এয়ারওয়েজ ২০১৬ সালে এবং রিজেন্ট এয়ারওয়েজ ২০২০ সালে কার্যক্রম বন্ধ করে দেয়।

এর আগেও ২০২১ ও ২০২২ সালে উড়োজাহাজগুলো বিক্রির জন্য একাধিকবার দেশি-বিদেশি দরপত্র আহ্বান করা হলেও কোনো আগ্রহী ক্রেতা পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, খোলা আকাশের নিচে পড়ে থেকে এগুলোর ইঞ্জিন, ককপিট যন্ত্রপাতি, অ্যাভিওনিকস ও ল্যান্ডিং গিয়ার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এছাড়া ড্যাশ-৮, এমডি-৮৩ ও বোয়িং ৭৩৭-৩০০-এর মতো পুরোনো মডেলের যন্ত্রাংশের সীমিত বাজারের কারণেও ক্রেতারা নিরুৎসাহিত হচ্ছেন। সেই সঙ্গে মালিকানা প্রতিষ্ঠানগুলোর ব্যাংকঋণ ও অন্যান্য আইনি জটিলতাও একটি বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে।

এদিকে পার্কিং ফি ও সারচার্জ বাবদ চারটি প্রতিষ্ঠানের কাছে বেবিচকের পাওনা দাঁড়িয়েছে প্রায় চার হাজার কোটি টাকা। এর মধ্যে জিএমজি এয়ারলাইন্সের কাছে তিন হাজার কোটি টাকা এবং ইউনাইটেড এয়ারওয়েজের কাছে প্রায় ৪০০ কোটি টাকা বকেয়া রয়েছে। বাকি বকেয়া রিজেন্ট ও অ্যাভিয়েন চার্টারের। আন্তর্জাতিক মান অনুযায়ী মূল্য নির্ধারণের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান নিয়োগের ব্যয় অনেক সময় বিক্রয়মূল্যের চেয়ে বেশি হয়ে যায়। তাই এবার ভিত্তিমূল্য নির্ধারণ ছাড়াই আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রির অনুমোদন চাওয়া হয়েছে, যাতে দীর্ঘদিনের গলার কাঁটা হয়ে থাকা এই জঞ্জাল দ্রুত অপসারণ করা সম্ভব হয়। তবে এ কাজে যে ব্যয় হবে, তা বিক্রয়মূল্যের চেয়েও বেশি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের

আপডেট সময় : ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬