ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

শাহ্‌নাজ রহমত উল্লাহ আর নেই

  • আপডেট সময় : ১০:২০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুপরিচিত সঙ্গীত শিল্পী শাহ্‌নাজ রহমত উল্লাহ আর নেই। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। শনিবার রাতে বারিধারায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার স্বামী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমত উল্লাহ ব্যবসায়ী, মেয়ে নাহিদ রহমত উল্লাহ থাকেন লন্ডনে আর ছেলে এ কে এম সায়েফ রহমত উল্লাহ যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করে এখন কানাডায় থাকেন।

মৃত্যুর খবর পেয়ে তার বারিধারার বাসায় ভিড় করেন শিল্প সংস্কৃতি অঙ্গনের বহু মানুষ।

রাত দু’টার দিকে সেখানে ছিলেন শিল্পী শফিক তুহিন। তিনি জানান, যে রাত সাড়ে বারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের অন্যতম জনপ্রিয় এই শিল্পী।

এদিকে, শাহনাজ রহমতউল্লাহকে রাজধানীর বনানীতে সম্মিলিত সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে। এর আগে আজ রোববার দুপুরে বাদ জোহর জানাজা হবে বারিধারার ৯ নম্বর রোডের পার্ক মসজিদে। তার পারিবারিকসূত্রে এ তথ্য জানা গেছে।

অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাহ্‌নাজ রহমত উল্লাহ খ্যাতি পেতে শুরু করেছিলেন ষাটের দশকে শিশু বয়সেই। ১৯৫৩ সালে জন্মগ্রহণ করা এ শিল্পী মেধা, পরিশ্রম, আর কিছুটা ব্যতিক্রমী এবং পরিণত কণ্ঠের কারণে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন।

বিবিসির শ্রোতাদের ভোটে মনোনীত সর্বকালের শ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকাতেও ঠাঁই পেয়েছিলো তার তিনটি গান। যদিও শেষ দিকে এসে একসময় গানের জগত থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিয়েছিলেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী।

সুরকার আনোয়ার পারভেজ ও মরহুম চিত্রনায়ক জাফর ইকবাল শিল্পী শাহ্‌নাজ রহমত উল্লাহ’র ভাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহ্‌নাজ রহমত উল্লাহ আর নেই

আপডেট সময় : ১০:২০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯