শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত ঘাটে আটকা ১ হাজার গাড়ি
- আপডেট সময় : ০২:৩৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
- / 256
মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ১ হাজার যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। শুক্রবার সকাল থেকেই পদ্মার তীব্র স্রোতের কারনে এই নৌরুটে ব্যহত হচ্ছে ফেরি চলাচল। যানবাহনের দীর্ঘ লাইন এবং ফেরি চলচল ব্যহত থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, শুক্রবার সকাল থেকে ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে হাজারো যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এই রুটে চলাচলকারি ফেরিগুলো অনেক পুরনো, তাই পদ্মার তীব্র স্রোতের বিরুদ্ধে কুলিয়ে উঠতে পারেনা। তীব্র স্রোতের কারনে লৌহজং টার্নিং পয়েন্টে যেয়ে ফেরিগুলো আটকে যাচ্ছে। এদিকে নতুন চ্যানেল দিয়ে আসা যাওয়া করতে আগে যেখানে দুই ঘন্টা সময় লাগতো এখন লাগছে চার ঘন্টা।
এই রুটে ১৭টি ফেরি থাকলে ৮টি ফেরি স্রোতের সাথে পাল্লা দিয়ে চলাচল করছে। এছাড়া দূর্ঘটনা এড়াতে এই রুটে সতর্কতার ফেরি চলাচল করে।

























