ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’

শিল্পকলায় আজ থেকে ‘নতুন নাটকের উৎসব ২০২৬’

  • আপডেট সময় : ০৪:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 53
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দেশীয় নাট্য সংস্কৃতির বিকাশে আজ থেকে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী নতুন নাটকের উৎসব ২০২৬। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিকাল ৪টায় উৎসবের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

উৎসবে মোট ৮টি নাটক মঞ্চায়ন হবে। উদ্বোধনী দিনে দিনাজপুর নাট্য সমিতির চোরের নাম চরণদাস নাটক প্রদর্শিত হবে। এছাড়া অংশ নিচ্ছে ইয়াং বংহুং থিয়েটার বান্দরবান, দৃশ্যকাব্য, হান্ট থিয়েটার, প্রাচ্যনাট, ঢাকা থিয়েটার, নাট্যায়ন এবং শব্দ থিয়েটার।

জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়নের আগে সন্ধ্যা ৬টা থেকে বাংলা নাটকের গান পরিবেশন করা হবে। এতে ঢাকা ও বাইরের ৮টি দল অংশ নেবে।

সংবাদ সম্মেলনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, এই আয়োজনের মাধ্যমে নতুন সৃষ্টিশীলতা বাড়ানো এবং দর্শকদের নাটকের সঙ্গে সম্পৃক্ত করাই লক্ষ্য।

উৎসবের অংশ হিসেবে ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য একটি বিশেষ কর্মশালাও অনুষ্ঠিত হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিল্পকলায় আজ থেকে ‘নতুন নাটকের উৎসব ২০২৬’

আপডেট সময় : ০৪:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬