শীর্ষ ধনীর কাতারে এলন মাস্ককে টপকালেন বানার্ড আর্নল্ট
- আপডেট সময় : ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- / 151
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৮ কোটি ডলার। তার তুলনায় ৭২ বছর বয়সি আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮৮ কোটি ডলার, যা এলন মাস্কের চেয়ে ১০ কোটি ডলার বেশি।
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এত দিন প্রথম নামটি ছিল ইলন মাস্কের। তবে তাকে এবার টপকে গেলেন প্যারিসের এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্ট।
জানা গেছে, এলন মাস্কের ইলেকট্রিক কার কোম্পানি টেসলার শেয়ারের দাম হঠাৎ পড়ে যাওয়ায় তার মোট সম্পদের মূল্য কমে গেছে। যে কারণে শীর্ষ ধনীর তালিকার প্রথম স্থান হারাতে হয়েছে তাকে।
এলন মাস্ক এবারই প্রথম শীর্ষ অবস্থান থেকে টপকে যাননি। এর আগে ২০২১ সালেও মাস্কের নাম এ তালিকার দ্বিতীয় স্থানে নেমেছিল।
তবে, দীর্ঘ দিনের চেষ্টায় এই প্রথম বিলাসী পণ্যের গ্রুপের কর্ণধার আর্নল্ট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নিজেকে প্রথম স্থানে তুলে আনতে পেরেছেন।
সূত্র : বিবিসি
বিডিসংবাদ/এএইচএস





















