ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু

  • আপডেট সময় : ০৬:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

আগামী শুক্রবার (১৭ মে) থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। রাজধানীর গাবতলী ও আশপাশ এলাকার কাউন্টার থেকে এসব টিকিট বিক্রি করা হবে। গত দুই বছরের মতো ঈদযাত্রায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়া থাকছে এবারও।

চাহিদা অনুযায়ী এবার বিভিন্ন রুটে নতুন বাস নামানোর পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি করতে বিভিন্ন পরিবহন কোম্পানির টিকিট কাউন্টারগুলো প্রস্তুত করতে বলা হয়েছে।

এবার গরম ও প্রচণ্ড রোদে যাতে কাউন্টারে আসা টিকিট প্রত্যাশীরা ভোগান্তিতে না পড়েন, সেজন্য শামিয়ানা বা এর বিকল্প ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত বাস কোম্পানিগুলোর মালিকদের এক বৈঠক হয়। সভায় আমরা কম বা বেশি ভাড়া না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সরকার নির্ধারিত হারেই ভাড়া নেয়া হবে।

বাস কোম্পানির মালিকরা জানান, প্রতিবছরই গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণগামী বাসের আগাম টিকিট বিক্রি করা হয়। এবারই একই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আগের মতো তাৎক্ষণিক টিকিট বিক্রি করা হবে।

তারা জানান, এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় একই সময়ে বাসের চাপ কম পড়বে। আগামী ৩০ মে থেকে মানুষ বাড়ি যেতে শুরু করবেন বলে আশা করছেন তারা। ৩১ মে শুক্রবার ও পহেলা জুন শনিবার থাকায় অনেকেই আগে ভাগে ছুটি নিয়ে বাড়ি চলে যাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আপডেট সময় : ০৬:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯