ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর

শেখ হাসিনাকে ফেরানোর নির্দিষ্ট সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদী

  • আপডেট সময় : ০৩:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (৩ অক্টোবর) ‘বে অব বেঙ্গল কনফারেন্স’ চলাকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দীনেশ ত্রিবেদী স্পষ্ট করেন যে, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার অংশ এবং ভারত সেই প্রক্রিয়াকে যথাযথ সম্মান দেখিয়েই অগ্রসর হচ্ছে।

শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তাকে নিয়ে আসার জন্য ভারতীয় সেনাবাহিনী বা বিমানবাহিনীর কোনো ভূমিকা ছিল না। সেই সময়কার আকস্মিক পরিস্থিতির জন্য ভারত আগে থেকে প্রস্তুত ছিল না বলেও তিনি উল্লেখ করেন। তবে প্রতিবেশী দেশের তৎকালীন সরকারপ্রধান হিসেবে তাকে গ্রহণ করা ভারতের দায়িত্ব ছিল বলে তিনি মন্তব্য করেন। এছাড়া, শরীফ ওসমান হাদীর হত্যাকারীকে হস্তান্তরের বিষয়ে জানতে চাওয়া হলে হাইকমিশনার জানান, সেই বিষয়টিও বর্তমানে আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরানোর নির্দিষ্ট সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদী

আপডেট সময় : ০৩:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬