ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৮০ জন আহত শেখ হাসিনার শান্তিতে থাকার দাবি বিশ্বাসযোগ্য নয়: তথ্য উপদেষ্টা মিশিগান সিনেট নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী আল-সাইয়েদ তাহসিফ মৃত্যুর ঘটনা: ৩ দিনের নতুন রিমান্ডে বন্ধু দীপ তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৮০ জন আহত

  • আপডেট সময় : ০৫:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার (৩ নভেম্বর) শেরপুর সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নে পাগলা কুকুরের উপদ্রবে নারী, শিশু ও পুরুষসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত এই এলাকাগুলোতে একটি কুকুরের দল পথচারীদের ওপর আক্রমণ চালায়। এ সময় তারা যাকে সামনে পেয়েছে, তাকেই কামড় দিয়ে গুরুতর জখম করে। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। শেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। হাসপাতাল ও আহত ব্যক্তিদের স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে পাগলা কুকুরের একটি দল ওই তিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় ঘুরে বেড়ায়।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) এবং আইজউদ্দিন (৭০) অন্যতম। এ ছাড়াও আরও অনেক আহত ব্যক্তি চিকিৎসা সেবা নিয়েছেন। হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ জানান, আক্রান্তদের অগ্রাধিকার ভিত্তিতে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে। যারা এখনো হাসপাতালে আসেননি, তাদেরও প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৮০ জন আহত

আপডেট সময় : ০৫:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬