ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শ্রীলঙ্কার ছাঁচে বাংলাদেশকে মূল্যায়ন করবেন না : পরিকল্পনামন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন বিবেচনায় শ্রীলঙ্কার ছাঁচে ফেলে বাংলাদেশকে মূল্যায়ন করা ভুল। বাংলাদেশ কোনো অবস্থাতেই অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে না।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

একনেক চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

মান্নান বলেন, একনেকে এক হাজার ২০১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল ৭,৯৯০.১৪ কোটি টাকা, বৈদেশিক অর্থায়ন ৩,০০০.৩৯ কোটি টাকা এবং নিজস্ব উৎস থেকে অর্থায়ন ৫৯৪.৪৩ কোটি টাকা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তুলনা করবেন না। কিছু লোক এটা করার চেষ্টা করছে। এটা ঠিক নয়।’

শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও অনুৎপাদনশীল প্রকল্প নেয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা অপ্রয়োজনীয় কাজ করি না। দেশের মানুষের জন্য যা ভালো তা করি। শ্রীলঙ্কা আর আমাদের প্রেক্ষাপট এক নয়। শ্রীলঙ্কা আমাদের বন্ধু রাষ্ট্র। আমি এ বিষয়ে মন্তব্য করব না।’

‘আমরা গবেষণা করছি, দেখছি এবং শুনছি। আমি আবারও বলছি, শ্রীলঙ্কার অর্থনীতি আর বাংলাদেশের অর্থনীতি এক নয়,’ যোগ করেন মান্নান।

সূত্র : ইউএনবি

বিডীসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীলঙ্কার ছাঁচে বাংলাদেশকে মূল্যায়ন করবেন না : পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২