ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সংকটকালে মানুষের পাশে আছে বিএনপি: আবদুল আউয়াল মিন্টু

  • আপডেট সময় : ০৫:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরেণ্য শিল্পোদ্যোক্তা আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশ সংকটময় মুহূর্তে দুর্ভোগের শিকার। সরকারও সাহায্য করতে পারছে না। বিএনপি ও এর সহযোগী সংগঠন মানুষের পাশে আছে।

তিনি বলেন, দুর্ভোগের তুলনায় এটা কিছুই না। দুর্ভোগ না কমা পর্যন্ত দলের প্রতিটি কর্মী পাশে থাকবে। ত্রাণ যথেষ্ট নয়, তবু কার্যক্রম চালিয়ে যাবো।

শনিবার (৩১ আগস্ট) সকালে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যার্তদের মধ্যে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শহরের পাগলা মিয়া সড়কের আমেনা সিরাজ কনভেনশন হলে ৭০০ পরিবারকে উপহার বিতরণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, ফেনী জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন প্রমুখ।

উপহার বিতরণ অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া করা হয়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংকটকালে মানুষের পাশে আছে বিএনপি: আবদুল আউয়াল মিন্টু

আপডেট সময় : ০৫:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪