ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

সংবিধানের অধীনে পদত্যাগে রাজি প্রেসিডেন্ট আসাদ

  • আপডেট সময় : ১০:৫৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
  • / 389
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্রোহীদের সঙ্গে এ মাসে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় সব বিষয়ে সমঝোতায় প্রস্তুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সব কিছু ঠিকঠাক মতো সম্পন্ন হলে তিনি পদত্যাগের রাজি। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

উল্লেখ্য এ মাসের শেষের দিকে কাজাখস্তানে ওই শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। এর উদ্যোক্তা সিরিয়ার মিত্র রাশিয়া ও বিদ্রোহীদের সমর্থনকারী তুরস্ক। কিন্তু গত সপ্তাহে বিরোধী গ্রুপগুলো বলেছে, দেশজুড়ে সরকার যেহেতু হামলা অব্যাহত রেখেছে তাই ওই শান্তি আলোচনা থেমে গেছে।

ওদিকে সোমবার ফরাসি মিডিয়াকে প্রেসিডেন্ট আসাদ বলেছেন, অনেকবার দেশজুড়ে শান্তিচুক্তি ভঙ্গ করেছে বিদ্রোহীরা। এ সময় তিনি দামেস্কের কাছে বিদ্রোহীদের দখলে থাকা ওয়াদি বারাদা উপত্যাকা সেনাবাহিনীর দখলে নেয়ার উদ্যোগের পক্ষে কথা বলেন। এখন থেকেই রাজধানীতে মূল পানি সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি বিদ্রোহীদের দাবি অনুযায়ী পদত্যাগ করবেন কিনা। জবাবে আসাদ বলেন হ্যাঁ। তবে আমার অবস্থান হবে সংবিধান সম্মত। যদি বিরোধীরা এ পয়েন্টে আলোচনা করতে চায় তাহলে তাদেরকে সংবিধানের অধীনে কথা বলতে হবে। সাংবিধানিক যেকোনো বিষয় গণভোটে দিতে হবে। তখন যে কাউকে মানুষ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংবিধানের অধীনে পদত্যাগে রাজি প্রেসিডেন্ট আসাদ

আপডেট সময় : ১০:৫৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭