ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করুন : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • / 180
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আশা প্রকাশ করেন, বিচারকরা দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে আইন ও ন্যায়বিচারের শাসন নিশ্চিত করতে সহায়তা করবেন।

তিনি বলেন, ‘আমি চাই না যে আমাদের মতো কেউ নিজের স্বজন হারানোর কষ্ট সহ্য করে (ন্যায়বিচারের জন্য) বছরের পর বছর অপেক্ষা করুক। আমাদের সংবিধান অনুযায়ী সবাই ন্যায়বিচার ও আইনের কাছে সমান আশ্রয় লাভ করুক।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শান্তি ও উন্নয়নের জন্য ন্যায়বিচার’ শীর্ষক জাতীয় বিচার সম্মেলনে-২০১৯ প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন আইনমন্ত্রী আনিসুল হক। সম্মেলনে আরো বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সরোয়ার এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

দিনব্যাপী এই সম্মেলনে বিচার সংক্রান্ত কাজ ডিজিটালকরণ, কার্যকর আদালত প্রশাসন পরিচালনাসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং সারা দেশের নিম্ন আদালতের বিচারকরা সম্মেলনে অংশ নেন। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করুন : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯