ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়

সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহন না করে আত্মহত্যা করা অনেক ভালো : বাবু গয়েশ্বর চন্দ্র রায়

  • আপডেট সময় : ০৭:৪৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭
  • / 366
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিয়া মোঃ সেলিমের স্মরণসভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অবশেষে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে নরসিংদী শিল্পকলা একাডেমীর প্রাঙ্গনে স্মরণ সভার নির্ধারিত স্থান থাকলেও পুলিশী বাঁধায় তা পন্ড হয়ে পড়লে বাধ্য হয়ে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

০২ জুলাই রোববার বিকেলে অনুিষ্ঠকত স্মরণসভা, আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম – মহাসচিব ও সাবেক এম.পি খায়রুল কবির খোকন-এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, সহ-সভাপতি এডভোকেট আঃ বাসেত, আলহাজ্ব মঞ্জুর এলাহি, অধ্যাপক বিজি রশিদ নওশের, যুব সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি এ.কে.এম. গোলাম কবির কামাল, সাধারন সম্পাদক আলহাজ্ব ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাজাহান মল্লিক, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির আহমেদ, যুব দলের আহ্বায়ক মুহসীন হোসাইন বিদ্যুৎ, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবিব প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বর্তমান জুলুমবাজ সরকারের আওতায় পাতানো নির্বাচনে অংশগ্রহন না করে আত্মহত্যা করাও অনেক ভালো”।

২০০৮ এ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র আর নীল নকশায় বর্তমান আ’মীলীগ সরকার ক্ষমতায় এসে দেশে আজ চরম অরাজকতার সৃষ্টি করেছে। তাদের ভয়ে দেশের মানুষ ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে। অপরদিকে, জনজীবন চরমভাবে আতংকিত হয়ে পড়েছে। দেশের ১৬ কোটি মানুষ আজ আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্তি পেতে চায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহন না করে আত্মহত্যা করা অনেক ভালো : বাবু গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট সময় : ০৭:৪৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭