ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি: তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে জি-নেটওয়ার্কের সকল চ্যানেল বন্ধ করার বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি, শুধুমাত্র আইন প্রয়োগ করেছে’। মঙ্গলবার (২ এপ্রিল) সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রথমত সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। সরকার প্রচলিত আইন প্রয়োগ করেছে। ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর উপধারা-১৯(১৩) অনুযায়ী, বাংলাদেশে বিদেশি কোনো চ্যানেলে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচারের অনুমতি নেই। শুধু দেশীয় বিজ্ঞাপন নয়, কোনো ধরনের বিজ্ঞাপনই দেখানো যায় না। এটা হচ্ছে বাংলাদেশের আইন। বাংলাদেশ ছাড়াও একই ধরনের আইন ভারতে, যুক্তরাজ্য, কন্টিনেন্টাল ইউরোপসহ অন্যান্য দেশে রয়েছে। সেসব দেশে এই আইন মানা হয়। তবে আমাদের দেশে এই আইনটি মানা হচ্ছিল না”

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে এই আইনটি মানা হচ্ছিল না। আগে আইনটির প্রয়োগ করা হয়নি। এটি না করার কারণে বাংলাদেশের চ্যানেলগুলো যে বিজ্ঞাপন পেত সেই বিজ্ঞাপনের বড় একটা অংশ চলে গেছে ভারতে’।

তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পেলাম ডাউনলিংক করে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেখানো হয় তখন আমরা নোটিশ দিয়েছি। আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি। সরকার কোনো চ্যানেল ডাউনলিংক করে না, যারা করে তারাই বলতে পারবে এগুলো কেন বন্ধ হয়েছে। আমরা নোটিশ দিয়ে সাতদিনের মধ্যে তাদের কারণ দর্শাতে বলেছি। সাতদিনের মধ্যে জবাব দিক, এরপর জবাব অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’।

এদিকে মঙ্গলবার জি-নেটওয়ার্কের চ্যানেলগুলো দেখা যাচ্ছে না বলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার দর্শকরা জানিয়েছেন। কয়েকটি ক্যাবল টেলিভিশন অপারেটরের পক্ষ থেকে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনার পর এই পদক্ষেপ নিয়েছেন তারা। ক্যাবল অপারেটররা জানান, সোমবার জি-নেটওয়ার্কের চ্যানেলগুলো বন্ধের জন্য তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়। এরপরই সারা দেশে জি টিভি, জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জিং, জি অ্যাকশন, জি বলিউডসহ এই নেটওয়ার্কের সব টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯