ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকতে পারে না : গণপূর্তমন্ত্রী

  • আপডেট সময় : ১১:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, সাংস্কৃতিক কর্মকান্ড প্রাণবন্ত না হলে এবং তাতে প্রবাহ না থাকলে সভ্যতা টিকতে পারে না।
তিনি বলেন, যে কোনো সভ্যতা ও সভ্য জাতিগোষ্ঠীর প্রাণ হলো সাংস্কৃতিক কর্মকান্ড। সাংস্কৃতিক কর্মকান্ডকে যত বেশি চর্চা করা যাবে ততই সভ্যতার বিকাশ ঘটবে।
আজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের লেকচার থিয়েটার কক্ষে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র আয়োজিত বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতি খুবই সমৃদ্ধ এ কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। পূর্বে বিক্ষিপ্ত ভাবে উদযাপন করা হলেও এটি এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং বাঙালির সার্বজনীন উৎসবে এটি পরিণত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ।
এসময় নাট্যকলায় অবদানের জন্য কবি আব্দুল মান্নান সরকারকে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকতে পারে না : গণপূর্তমন্ত্রী

আপডেট সময় : ১১:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪