ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক জামায়াতের নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে রাজপথে সতর্ক বিএনপি সাত দশকের রীতি ভেঙে ট্রাম্পকে বিমানবন্দরে স্বাগত জানালেন শি ঝালকাঠিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৮ ডাকাত আটক প্রধানমন্ত্রী: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারায়ণগঞ্জে হামলার ভিডিও ধারণ করায় যুবকের প্রাণহানি বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি ও দক্ষ প্রকৌশলী গড়ার উদ্যোগ সিরাজগঞ্জে স্ত্রীকে প্রাণনাশের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড স্বৈরাচারের সিন্ডিকেটে শ্রমবাজার বন্ধ ছিল, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাত দশকের রীতি ভেঙে ট্রাম্পকে বিমানবন্দরে স্বাগত জানালেন শি

  • আপডেট সময় : ০৮:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার শেনজেন বিমানবন্দরে পৌঁছালে তাকে নজিরবিহীন লালগালিচা সংবর্ধনা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় সাত দশকের প্রচলিত কূটনৈতিক রীতি ভেঙে খোদ চীনের রাষ্ট্রপ্রধান নিজে বিমানবন্দরে উপস্থিত হয়ে ট্রাম্পকে স্বাগত জানান। মূলত গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরে গিয়ে শি যে বিশেষ অভ্যর্থনা পেয়েছিলেন, তারই প্রতিদান হিসেবে এই সৌজন্য দেখালেন চীনা প্রেসিডেন্ট। চীনের শীর্ষ নেতার পক্ষ থেকে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে বিমানবন্দরে গিয়ে এভাবে অভ্যর্থনা জানানোর ঘটনা প্রায় ৬৭ বছর পর ঘটল। এর আগে ১৯৫৯ সালে তৎকালীন নেতা মাও সেতুং সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভকে এবং ১৯৮৬ সালে প্রেসিডেন্ট লি শিয়াননিয়ান বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে বেইজিং বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন। তবে পরে রানি দেশটির সর্বোচ্চ নেতা দেং শিয়াওপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পারস্পরিক সৌজন্য প্রদর্শনের ঐতিহ্য আমাদের রয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে, শি জিনপিং এই পারস্পরিক সৌজন্যের গুরুত্ব তুলে ধরে বলেন, চীন ঐতিহাসিকভাবেই শিষ্টাচারের দেশ। গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেয়া আন্তরিক অভ্যর্থনার কথা স্মরণ করে তিনি এ আয়োজন করেন। জিনপিং ট্রাম্পের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, এশিয়া-প্যাসিফিক সহযোগিতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। দুই দেশের মধ্যে গঠনমূলক ও কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ট্রাম্পের এই অভ্যর্থনা অনুষ্ঠানটি অন্য রাষ্ট্রপ্রধানদের তুলনায় ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। রানওয়েতে বিপুল সংখ্যক তরুণ-তরুণী চীনের পতাকা ও ফুলের তোড়া নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। অন্য রাষ্ট্রনেতাদের ক্ষেত্রে যে সংখ্যক তরুণ অংশগ্রহণ করেছিলেন, ট্রাম্পের ক্ষেত্রে তা প্রায় দ্বিগুণ। সামরিক ব্যান্ডে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি চীনের পাঁচটি জে-১০সি যুদ্ধবিমান আকাশে উড়ে লাল, হলুদ ও নীল রঙের ধোঁয়ার রেখা তৈরি করে তাকে স্বাগত জানায়। সে সময় নীল-সাদা পোশাক পরা ১০০ জনের বেশি তরুণ-তরুণী দুই দেশের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন।

তবে একই দিনে শেনজেনে পৌঁছানো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানিয়েছেন চীনের পঞ্চম সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা সাই ছি। এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম শেনজেনে পৌঁছালে তাদের অভ্যর্থনায় কোনো জাতীয় পতাকা ওড়ানো হয়নি।

গত মে মাসে বেইজিং সফরের সময়ও ট্রাম্পকে বেশ বড় আয়োজনে বরণ করা হয়েছিল। সে সময় ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং নীল-সাদা পোশাক পরিহিত শতাধিক তরুণ-তরুণী তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। উল্লেখ্য, ২০১৭ সালে ট্রাম্পের প্রথম বেইজিং সফরে প্রটোকল ছিল তুলনামূলক কম আনুষ্ঠানিক, যেখানে তাকে স্বাগত জানিয়েছিলেন তৎকালীন স্টেট কাউন্সিলর ইয়াং জিয়েচি। বুধবারের এই বিশেষ অভ্যর্থনা বেইজিংয়ের কাছে ট্রাম্পের সফরটি কতটা গুরুত্ববহ তা স্পষ্ট করে তুলেছে। বিশেষত এপেক সম্মেলনের ফাঁকে দুই নেতার উচ্চপর্যায়ের আলোচনার আগে এই সৌজন্য বিনিময় কূটনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

সাত দশকের রীতি ভেঙে ট্রাম্পকে বিমানবন্দরে স্বাগত জানালেন শি

আপডেট সময় : ০৮:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬