ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৮ ডাকাত আটক প্রধানমন্ত্রী: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারায়ণগঞ্জে হামলার ভিডিও ধারণ করায় যুবকের প্রাণহানি বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি ও দক্ষ প্রকৌশলী গড়ার উদ্যোগ সিরাজগঞ্জে স্ত্রীকে প্রাণনাশের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড স্বৈরাচারের সিন্ডিকেটে শ্রমবাজার বন্ধ ছিল, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুবর্ণচরে খরা ও লবণ সহিষ্ণু ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝালকাঠিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৮ ডাকাত আটক

  • আপডেট সময় : ০৮:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জউসা গ্রামের বাসুদেব দেবের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল একদল অপরাধী। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বুধবার সকাল ৮টার দিকে ঝালকাঠি পুলিশ লাইনের সামনে থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ এর একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই আটজনকে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে নলছিটিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় শনাক্ত করা হয়েছে বলে এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে। বরিশালের এসআরবি-৮ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সবার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আটককৃতরা হলেন ঝালকাঠি সদরের বংকুরা গ্রামের জমিল হাওলাদার, পিরোজপুরের নেছারাবাদের মাদরা গ্রামের রঙ্গলাল হালদার ও ছারছীনা দরবার শরীফ এলাকার ফাহিম, বরিশাল সদরের সাগরদী গ্রামের স্বপন শীল, মঠবাড়িয়ার গিলাবাদ গ্রামের রাজ্জাক বেপারী, ঝালকাঠি সদরের শীরযুগ গ্রামের কামরুল মীর, বারুহার গ্রামের রাজ্জাক মৃধা এবং ভান্ডারিয়ার ঝুনিয়া তেলিখালী গ্রামের সগির আলী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অপরাধীদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ ও নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৮ ডাকাত আটক

আপডেট সময় : ০৮:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬