ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

সাদিকুরের সেঞ্চুরিতে প্রথম দিন চট্টগ্রামের সংগ্রহ ৪ উইকেটে ২৬০ রান

  • আপডেট সময় : ০২:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ওপেনার সাদিকুর রহমানের সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৭১ ওভারে ৪ উইকেটে ২৬০ রান করেছে চট্টগ্রাম বিভাগ।

কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম। সাদিকুরের সাথে ৮৯ রানের সূচনা করে ব্যক্তিগত ৩৫ রানে আউট হন মাহমুদুল হাসান জয়।

দ্বিতীয় উইকেটে মোমিনুল হকের সাথে ১৪৩ রানের জুটি গড়েন সাদিকুর। এই জুটিতেই প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় শতকের দেখা পান সাদিকুর। শেষ পর্যন্ত ১৭৪ বল খেলে ৫ ছক্কায় ১২২ রানে থামেন তিনি।

এরপর শাহাদাত হোসেন ২ ও ইয়াসির আলি ৮ রানে আউট হলেও দিন শেষে ৮৪ রানে অপরাজিত থাকেন মোমিনুল হক।

আলোক স্বল্পতায় আগেভাগে শেষ হয় প্রথম দিনের খেলা।

বরিশালের ইয়াসিন আরাফাত-রুয়েল মিয়া ও তানভীর ইসলাম ও শামসুর রহমান ১টি করে উইকেট নেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাদিকুরের সেঞ্চুরিতে প্রথম দিন চট্টগ্রামের সংগ্রহ ৪ উইকেটে ২৬০ রান

আপডেট সময় : ০২:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫