ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

সালমান-আনিসুলের বিরুদ্ধে ফরেনসিক বিশ্লেষকের সাক্ষ্য প্রদান

  • আপডেট সময় : ০৫:০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 87
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

কারফিউ জারি করে হত্যাকাণ্ডের পরিকল্পনা, উস্কানি ও ষড়যন্ত্রের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সিআইডির সাক্ষ্য দিয়েছেন সংস্থাটির একজন ফরেনসিক বিশ্লেষক। সাক্ষ্য শেষ না হওয়ায় বাকি সাক্ষ্যের জন্য ৮ জুন ধার্য করা হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও তথ্য-প্রমাণ আড়ালের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। ষষ্ঠ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন উত্তরায় পুলিশের গুলিতে শহীদ হওয়া শিশু জাবির ইব্রাহিমের বাবা।

এদিকে, জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার এক পুলিশ কর্মকর্তার সাক্ষ্য শেষে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সালমান-আনিসুলের বিরুদ্ধে ফরেনসিক বিশ্লেষকের সাক্ষ্য প্রদান

আপডেট সময় : ০৫:০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬