ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে আওয়ামী নেতার গুলিতে সাংবাদিকের মৃত্যুতে রাবি প্রেসক্লাবের নিন্দা

  • আপডেট সময় : ০২:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক ও দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) প্রেসক্লাব। শুক্রবার বিকেলে ক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ এবং সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের শাহজাদপুরের মনিরামপুরে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আ’লীগ নেতা ও পৌর মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের মৃত্যু হয়। একজন জনগণের প্রতিনিধি হিসেবে প্রকাশ্যে লাইসেন্সধারী বন্দুক দিয়ে গুলি করার ঘটনা খুবই ন্যাক্কারজনক। কিন্তু এ ঘটনার পরও এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি, যা সত্যিই দুঃখজনক। দ্রুত ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি গভীর সমবেবদনা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে আওয়ামী নেতার গুলিতে সাংবাদিকের মৃত্যুতে রাবি প্রেসক্লাবের নিন্দা

আপডেট সময় : ০২:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭