ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সিরিয়ায় বোমাবর্ষণ করেছে ইসরাইল: সরকার

  • আপডেট সময় : ১০:৫৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমে বোমাবর্ষণ করেছে ইসরাইল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার এ অভিযোগ করেছে। কিছু সংবাদ প্রতিবেদনে বলা হচ্ছে, একটি সামরিক বিমানবন্দর আক্রান্ত হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সেনাবাহিনীকে উদ্ধৃত করে বলা হয়েছে, মেজ্জেহ এলাকায় একটি বিমানবন্দরে কয়েকটি রকেট আঘাত করেছে। তবে এ বোমাবর্ষণের দরুন কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা ¯পষ্ট নয়। তবে বিমানবন্দরে আগুণ ধরে গেছে।
এর আগে সিরিয়ায় হামলা চালানোর অভিযোগ ইসরাইল সরকার নিশ্চিত করেনি, আবার অস্বীকারও করেনি। ধারণা করা হয়, ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পড় থেকে আসাদের মিত্র লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে যাওয়া অস্ত্রের চালানে বেশ কয়েকবার বোমাবর্ষণ করেছে ইসরাইল।
২০০৬ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস দীর্ঘ একটি লড়াই হয়েছিল। হিজবুল্লাহ এবার মিত্র আসাদের সমর্থনে নিজেদের হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সানা জানিয়েছে, মেজ্জেহ সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে গেছে। প্রতিক্রিয়ায় সিরিয়ার সেনাবাহিনী ইসরাইলের বিরুদ্ধে এ হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে।
ডিসেম্বরে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বলা হয়, মেজ্জেহ বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকা- সৃষ্টি হয়েছে। কিন্তু কেউ হতাহত হয়নি। এর কয়েকদিন আগে ৩০ নভেম্বর, ইসরাইলি যুদ্ধবিমান লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওই হামলার লক্ষ্যবস্তু ছিল সাবুরা। এটি দামেস্কের বাইরের একটি স্থান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ায় বোমাবর্ষণ করেছে ইসরাইল: সরকার

আপডেট সময় : ১০:৫৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭