ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সুনির্দিষ্ট ১১টি প্রস্তাব দেয়া হবে,এটা গোপন কিছু নয়ঃ ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১০:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • / 384
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ ১১টি প্রস্তাব দেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী বুধবার ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ রয়েছে। সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে সুনির্দিষ্ট ১১টি প্রস্তাব দেয়া হবে। এটা গোপন কিছু নয়।
ওবায়দুল কাদের আজ রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যোগদানকৃত নতুন সচিব মো. নজরুল ইসলামকে বরণ এবং বিদায়ী সচিব এমএএন ছিদ্দিককে বিদায় জানানো অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপি সংলাপে গেছে, এটা রাজনীতির জন্য ইতিবাচক। আশাকরি তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।

বিএনপির উদ্দেশে তিনি আরো বলেন, আমরা দুর্বলকে পরাজিত করে জিততে চাই না। আমরা শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে বিজয়ী হতে চাই। নির্বাচনে অংশ না নিয়ে তারা ভুল করেছে সে ভুল বিএনপি আবার করবে বলে আমার বিশ্বাস হয় না। বিএনপি একটা শক্তিশালী প্রতিপক্ষ। তারা একটি বড় দল। নির্বাচনে বিএনপি আসুক এটা আমরা মনে প্রাণে চাই।

এ সময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সড়ক-মহাসড়ক রক্ষায় যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ, সড়ক সংস্কারে গুণগতমান সুরক্ষা এবং পরিবহণে শৃঙ্খলা বিধানকে অগ্রাধিকার বিবেচনার নির্দেশ প্রদান করেন।
ওবায়দুল কাদের বলেন, সড়ক-মহাসড়কে যানবাহনের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। সড়ক রক্ষায় এক্সেললোড কন্ট্রোল নীতিমালা বাস্তবায়নের মধ্য দিয়ে যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি বলেন, পরপর তিনদফা বন্যায় দেশের সড়ক-মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক সড়ক অপ্রত্যাশিতভাবে অকালে নষ্ট হচ্ছে। সড়ক সংস্কারে গুণগতমান রক্ষায় তিনি এসময় সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানবিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, বিআরটিসি’র চেয়াম্যান ফরিদ আহমদ ভুঁইয়া, ডিটিসিএ’র নির্বাহি পরিচালক সৈয়দ আহম্মদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সুনির্দিষ্ট ১১টি প্রস্তাব দেয়া হবে,এটা গোপন কিছু নয়ঃ ওবায়দুল কাদের

আপডেট সময় : ১০:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭