ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন

  • আপডেট সময় : ০১:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

বাংলাদেশ এবং ক্যারিবীয় দ্বীপ-রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত একটি যৌথ ইশতেহার স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সোমবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সেন্ট কিটস অ্যান্ড নেভিসের রাষ্ট্রদূত থেলমা ফিলিপ ব্রাউন নিজ নিজ দেশের পক্ষে যৌথ ইশতেহারে স্বাক্ষর করেন বলে মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস জাতিসঙ্ঘ ছাড়াও ক্যারিবিয়ান কমিউনিটি (ক্যারিকম), অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস), অর্গানাইজেশন অব ইস্টার্ন ক্যারিবিয়ান স্টেটস (ওইসিএস) ইত্যাদিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বহুপক্ষীয় ফোরামের সক্রিয় সদস্য।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্তর্জাতিক সংস্থা ও বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের সমর্থন আদায়ের পাশাপাশি এসব সংস্থায় ও ফোরামের নির্বাচনে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের প্রচেষ্টা আরও গতিময় হবে।

এছাড়া, এ পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও পর্যটনশিল্প বিকাশের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন

আপডেট সময় : ০১:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০