ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সোহেল তাজকে যে কারণে ধমক দেন শেখ হাসিনা

  • আপডেট সময় : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / 178
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহ বা পিলখানা ট্র্যাজেডি, দেশের ইতিহাসের এক ন্যক্কারজনক ঘটনা এটি। এ বিষয়ে সোহেল তাজ জানিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন ‘আমেরিকায় বসে তুমি বেশি বুইঝো না। আমি দেখতেছি।’

পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। ঘটনার সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীরও ছোড়েন অনেকে।
সোহেল তাজ ওই সময়ের ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, ‘আমেরিকায় বসে তুমি বেশি বুইঝো না। আমি দেখতেছি।’

বিডিআর বিদ্রোহের নেপথ্য কী ছিল, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি, কিছুই টের পেতাম না। কোথা দিয়ে কী চলে যাচ্ছে, কী হয়ে যাচ্ছে কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর আর কিছু দেখার বা জানার সুযোগ ছিল না।’

এ সময় তিনি আরো বলেন, “বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এ রকম নিকৃষ্ট ‘একিউজিশন’ খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না।”

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোহেল তাজকে যে কারণে ধমক দেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪