ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থগিত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করল দুর্বৃত্তরা ব্যাংকে না গিয়েই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, দায়ী আওয়ামী লীগ রামপুরায় ইন্টারনেট অফিসে চাঁদাবাজির হামলা, গুলিবিদ্ধ দুই কর্মচারী টুঙ্গিপাড়ায় পুলিশের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে টাঙ্গাইলে ছেলের সর্বোচ্চ সাজা এসপি জাহাঙ্গীরের দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্সে হামলা চালিয়েছে নিষিদ্ধ আ.লীগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী, সীমান্তে বাড়ছে নজরদারি

স্থগিত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

  • আপডেট সময় : ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক আনুষ্ঠানিক নোটিসের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।

এর আগে বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকের সভায় পোশাক শিল্প মালিকদের পক্ষ থেকে মজুরি কাঠামো নিয়ে নিজস্ব প্রস্তাব উপস্থাপনের কথা ছিল। এতে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। এদিনের বৈঠকে মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব করার কথা ছিল।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির দাবি জানানো হয়। ওইদিন মালিকপক্ষ সুনির্দিষ্ট প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সোমবার বিজিএমইএ-এর পক্ষ থেকে প্রস্তাব প্রদানের কথা ছিল। এর আগে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে পোশাক খাতে অস্থিরতা দেখা দিলে সরকার গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এর আগে ৪ নভেম্বরের প্রথম সভায় ডিসেম্বরের নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণার পর শ্রমিকরা কাজে ফেরেন। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল, যা ছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি। বর্তমান মজুরির মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে। শ্রম আইন অনুযায়ী এখন প্রতি তিন বছর অন্তর মজুরি পুনর্নির্ধারণ করা হয়। তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

স্থগিত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

আপডেট সময় : ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬