সংবাদ শিরোনাম ::
স্বর্ণালংকারের লোভে মাকে মৃত্যুর ঘটনা, ছেলেসহ গ্রেপ্তার তিন
- আপডেট সময় : ০২:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 4
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ ওই বাড়ি থেকে নিহতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। নিহত মতিফুল বেগম রামকান্তপুর গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় ছেলে আশরাফ আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের পরিচয়
- নিহতের মাদকাসক্ত ছেলে আশরাফ আলী (২০)।
- আশরাফের সহযোগী ও একই গ্রামের বাসিন্দা ময়েন প্রামাণিকের ছেলে আব্দুর রহিম (২২)।
- স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।
উল্লাপাড়া মডেল থানার এসআই সুমন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে স্বর্ণালংকারের লোভে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয়টি উঠে এসেছে।

























