মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ০৪:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 3
মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই ও চালক মোছাব্বিরকে হত্যার মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোসাম্মৎ সামশাদ বেগম এই রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিত প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে; অনাদায়ে তাদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিচারে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন তাজুল ইসলাম, নূর উদ্দিন, ফরমুজ মিয়া, টিপু আহমেদ, বশির মিয়া এবং খুরশেদ মিয়া। দণ্ডিতদের মধ্যে বশির মিয়া ও খুরশেদ মিয়া বর্তমানে পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, মামলায় অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট আসামি ছিলেন ৬ জনই। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটির রায় হয়েছে।
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা এই মামলার রায়ে আমরা সন্তুষ্ট। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এতে নিহত চালকের পরিবার ন্যায়বিচার পেয়েছেন বলে আশা করছি।

























