ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

হাসপাতালে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তি হবেঃ নাসিম

  • আপডেট সময় : ১২:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  কর্মস্থলে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে প্রয়োজনে চাকরিচ্যুতির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি হাসপাতালে সেবার মানোন্নয়ন সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে সাম্প্রতিক সময়ে সরকারের কঠোর নজরদারি বাড়ানোর ফলে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার মান বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকের অনুপস্থিতিতে সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসা পাবে না তা কোনোভাবেই বরদাশত করা হবে না। যে চিকিৎসক বিনা অনুমতিতে হাসপাতালে উপস্থিত থাকবেন না তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে প্রয়োজনে বরখাস্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে না পারলে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন বা দায়ী হাসপাতাল সুপারভাইজারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

মোহাম্মদ নাসিম বলেন, সরকার নতুন নতুন হাসপাতাল নির্মাণের পাশাপাশি পুরানো হাসপাতালের সংস্কার করছে এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সাধারণ মানুষের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। কিন্তু চিকিৎসকদের দায়িত্বে গাফিলতির কারণে সরকারের পদক্ষেপের সাফল্য জনগণ ভোগ করতে পারবে না তা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তি হবেঃ নাসিম

আপডেট সময় : ১২:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭