ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

২০২২ সালে বিশ্বে খাদ্যের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে

  • আপডেট সময় : ০২:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসঙ্ঘের দেখানো তথ্য অনুযায়ী, ডিসেম্বরে টানা নবম মাসে বিশ্বে খাদ্যের দাম হ্রাস পেয়েছে। তবে ২০২২ সালের পুরো বছরের খাদ্যের দাম রেকর্ড পরিমাণ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশ্বে গম এবং রান্নার তেলের প্রধান সরবরাহকারী কৃষি শক্তি ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পর মার্চ মাসে খাদ্যের দাম মাসিক রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়।

তুরস্ক এবং জাতিসঙ্ঘের মধ্যস্থতায় জুলাইয়ে সম্পাদিত একটি চুক্তির পর ইউক্রেনের শস্য রফতানিতে বাধা দেয়ার জন্য নিয়োজিত একটি রুশ নৌ অবরোধ প্রত্যাহার করা হয়েছিল।

শুক্রবার খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, তাদের মূল্য সূচক ডিসেম্বরে ১৩২ দশমিক ৪ পয়েন্টে নেমে আসে, যা নভেম্বরের থেকে ১ দশমিক ৯ শতাংশ কম। এই সূচক খাদ্যপণ্যের আন্তর্জাতিক দামের মাসিক পরিবর্তনকে অনুসরণ করে।

এটি ২০২১ সালের ডিসেম্বরের তুলনায়ও ১ শতাংশ কম ছিল।

কিন্তু সূচকটি আগের বছরের তুলনায় ২০২২ সালে সামগ্রিকভাবে ১৪ দশমিক ৩ শতাংশ বেশি ছিল কারণ এটি সর্বকালের সর্বোচ্চ ১৪৩ দশমিক ৭ পয়েন্টে পৌঁছেছিল।

এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেরো এক বিবৃতিতে বলেছেন, অত্যন্ত অস্থির দুটি বছরের পরে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল হওয়ার ব্যাপারটিকে স্বাগত জানাই।

টোরেরো বলেছেন, চালের দাম বৃদ্ধিসহ অনেকগুলো খাদ্যদ্রব্যের মূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধির কাছাকাছি যাওয়া ছাড়াও ‘এখনো ভবিষ্যত সরবরাহের ব্যাপারে অনেক ঝুঁকি রয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী খাদ্যমূল্য বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা প্রশমিত করার বিষয়ে সতর্ক থাকা এবং দৃঢ় মনোনিবেশ করা গুরুত্বপূর্ণ।’
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২২ সালে বিশ্বে খাদ্যের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে

আপডেট সময় : ০২:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩