ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

শততম টেস্টের সকালটা বাংলাদেশেরই

  • আপডেট সময় : ০৮:১৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেদের শততম টেস্টের শুরুটা ভালো করেছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই চার উইকেট হারিয়েছে। একে একে সাজঘরে ফিরে গেছেন দ্বিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, উপল থারাঙ্গা ও এসলে গুনারত্নে। মেহেদি মিরাজ ২টি এবং মোস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায় ১টি করে উইকেট পেয়েছেন।

বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গুনারত্নে। এর পরপরই জোড়া আঘাত হানেন মেহেদী মিরাজ। কুশল মেন্ডিস ও উপল থারাঙ্গাকে ফেরত পাঠান তিনি। দলীয় ৭০ রানের মাথায় শুভাশিষ রায়ের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন গুনারত্নে।

নিজেদের শততম টেস্ট ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় সাড়ে ১০টায় কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামে মুশফিকরা।

২০০০ সালে ঢাকায়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছিল এই পথচলা। সে বছরই কোটি কোটি ক্রিকেটভক্তকে আনন্দে ভাসিয়ে আইসিসি নতুন টেস্ট খেলুড়ে দেশ হিসেবে নাম ঘোষণা করেছিল বাংলাদেশের। নভেম্বরে ভারতের বিপক্ষে খেলার ভেতর দিয়ে শুরু হয়েছিল পথচলা।

এরপর লম্বা এক সময় ধরে পরাজয় আর পরাজয়। তারপর একটু একটু করে বাংলাদেশ এই খেলাটায় এগিয়েছে। পেয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, হাবিবুল বাশার, মোহাম্মদ রফিকের মতো তারকাদের। ছোট-বড় রেকর্ড করে বিশ্বকে বার বার চিনিয়েছেন বাংলাদেশের বিভিন্ন খেলোয়াড়। একটু একটু করে জিততে   শিখেছে বাংলাদেশ।

এই পথচলায় টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম সময়ে বাংলাদেশ আজ পৌঁছে গেল শততম টেস্টের বন্দরে। কলম্বোর পি সারা ওভালে আজ এই ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এ উপলক্ষে অনাড়ম্বর কিন্তু গুরুত্বপূর্ণ আয়োজনও আছে শ্রীলঙ্কা ক্রিকেট বোডের্র। তারা এই গুরুত্বপূর্ণ ম্যাচ উপলক্ষে একটি স্মারক মেডেল তৈরি করে দুই দলের খেলোয়াড়দের পরিয়ে দেবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই শততম টেস্ট উপলক্ষে তৈরি বিশেষ টেস্ট ক্যাপ ও ব্লেজার তুলে দিচ্ছে খেলোয়াড়দের হাতে।

সেই সুুদূর কলম্বোতে হবে আজ বাংলাদেশের ক্রিকেটের প্রাণের এক উত্সব। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট সিরিজে ভালো কিছু করার আশা নিয়ে গিয়েছিল শ্রীলঙ্কায়। সে আশা করার বাস্তব কারণও আছে। বহুকাল পর এই শ্রীলঙ্কা দলটি কার্যত তারকাহীন ও তরুণ। কিন্তু সেই দলের বিপক্ষেই সিরিজের প্রথম টেস্টে, গলে বাজেভাবে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং। এখন অপেক্ষা কলম্বোতে নিজেদের ফিরে পাওয়ার।

অবশ্য এই ফিরে পাওয়ার লড়াইয়ের আগে পরিস্থিতি আবার জটিল করে ফেলেছে দলের ভেতরের কিছু ঘটনা। বেশ কিছুদিন ধরেই টেস্টে বাজে ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছে। কেবল তাই নয় টেস্টে বাজে ফমের্র কারণে তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকেও বাদ দিয়ে দেশে পাঠানোর চিন্তা ছিল। তবে প্রবল শোরগোলে সে চিন্তা আবার বদলে ফেলা হয়েছে। এখন এই ঘটনার প্রভাব দলে পড়বে বলে মনে করা হচ্ছে।

তবে আশা করা যাক যে শততম টেস্টের উত্সব আবহতে উড়ে যাবে এসব মন্দ ঘটনা। আজ নতুন এক চেহারা নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শততম টেস্টের সকালটা বাংলাদেশেরই

আপডেট সময় : ০৮:১৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭