ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

করোনা শনাক্তের আবারো নতুন রেকর্ড

  • আপডেট সময় : ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৬৩ জন। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৭ হাজার ৬২৬ জনের শরীরে, যা নতুন রেকর্ড।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জন।

করোনাভাইরাস নিয়ে বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ২৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।

এর আগে মঙ্গলবার দেশে সর্বোচ্চ মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছিল। সেদিন আরো ৭ হাজার ২১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৬৬ জন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনা শনাক্তের আবারো নতুন রেকর্ড

আপডেট সময় : ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১