ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

৩৯ পাকিস্তানি কয়েদিকে মুক্তি দিচ্ছে ভারত

  • আপডেট সময় : ০২:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 280
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের কারাগারে আটক ৩৯ পাকিস্তানিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সরকার। গত জানুয়ারিতে ভারতীয় সেনা বাবুলাল চাভানকে মুক্তি দেয়ার কৃতজ্ঞতা স্বরূপ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মুক্তি পাওয়া পাকিস্তানিদের মধ্যে ২১ জন পাকিস্তানির সাজার মেয়াদ শেষ হয়েছে, এছাড়া রয়েছে ১৮ জন জেলে। গত বছরের সেপ্টেম্বরে কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের একদিন পরে ‘অসাবধানতাবশত’ পাকিস্তান সীমান্তে চলে যান ভারতীয় সেনা বাবুলাল চাভান। তাকে মুক্তি দেয়ার পরেই ভারতে পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিত বলেন, চাভানের মুক্তির পরে পাকিস্তান আশা করে, ভারতে সাজার মেয়াদ শেষ করার পরেও কারাগারে আটক ৩৩ পাকিস্তানিকে মুক্তি দেয়া হবে।

এই আহ্বানের জবাবে টাইমস অব ইন্ডিয়া একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, আমরা ওই কয়েদিদের চিহ্নিত করেছি, এখন পাকিস্তান তাদের জাতীয়তা নিশ্চিত করলে ১ মার্চ তাদের মুক্তি দেয়া হবে। মুম্বাই হামলার পরিকল্পনাকারী লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সৈয়দকে গৃহবন্দী করার পাকিস্তানি পদক্ষেপ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করেছে ভারত। বার বার বলে এসেছে, ভারতকে লক্ষ্য করা জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হবে না।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩৯ পাকিস্তানি কয়েদিকে মুক্তি দিচ্ছে ভারত

আপডেট সময় : ০২:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭